শিরোনাম:
সাকিবের পর নওফেলের বাড়িতে আগুন
Astha DESK
- আপডেট সময় : ০২:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১০৬৪ বার পড়া হয়েছে
সাকিবের পর নওফেলের বাড়িতে আগুন
আস্থা ডেস্কঃ
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের
চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নওফেলের ভাই অভিযোগ করেছেন, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিলে এ ঘটনা ঘটেছে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে নওফেলও অংশ নেন।
একই অনুষ্ঠানে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রাক্তন সংসদ সদস্য সাকিব আল হাসানও। সংবাদ সম্মেলনের পর তার মাগুরার বাড়িতে আগুন দেওয়া হয়।
স্থানীয়দের ধারণা, একই ঘটনার জেরে নওফেলের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
জানতে চাইলে সিএমপির উপকমিশনার (উত্তর) মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন বলেন, ‘বিষয়টি এখনও সঠিক জানি না আমরা তদন্ত করে দেখছি।’
দৈনিক আস্থা?এমএইচ




















