বহিষ্কৃত জামাত নেতার কর্মীরা যোগ দিলেন বিএনপিতে
- আপডেট সময় : ০২:৩৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
বহিষ্কৃত জামাত নেতার কর্মীরা যোগ দিলেন বিএনপিতে
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ-এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সঞ্চালিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু প্রমূখ।
নবযোগদানকারীরা হলেন, কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী এবং তৌহিদুর রহমান বাবু।
দৈনিক আস্থা/এমএইচ



















