ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

শেখ হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিল। ড. ইউনূস প্রায় ১৮ মাস থেকে সেটাকে একদমই উঠাতে পারে নাই। শেষ মাসে তো বেতন দিবে কিভাবে সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছিল। এ রকম একটা অবস্থায় আমরা কিন্তু সরকার গঠন করেছি। তা সত্বেও কিন্তু আপনারা লক্ষ্য করছেন কোটি কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী উনার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিচ্ছেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন, যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম। স্বাস্থ্য কার্ডও দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন যে উপজেলার বাইরেও যেসব জায়গায় কমিউনিটি ক্লিনিক আছে, সেগুলোকে সচল করা এবং যেখানে নেই, সেখানেও কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা। যাতে মানুষের অসুখ-বিসুখ হলে দৌড়ে শহরে যেতে না হয় এবং এখানেই ছোটখাটো অসুখের চিকিৎসা করা যায়, আমরা সেই চেষ্টা করেছি।

বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমূখ।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বর্তমান সরকার শূন্য হাতে ক্ষমতায় এসেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬