তিনজনকেই কুপিয়ে হত্যা করেন বাবুল
- আপডেট সময় : ০৯:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১০৩০ বার পড়া হয়েছে
তিনজনকেই কুপিয়ে হত্যা করেন বাবুল
স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীতে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১২ আগষ্ট) বিকেল ৩ টার দিকে তাকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সাংবাদিকদের এ তথ্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাবুল মিয়া হত্যাকাণ্ডের দায় স্বাকীর করেছে।
তিনি বলেন, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে বাসার রঙ মিস্ত্রি বাবুল মিয়াকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে-ওই বাড়িতে কাজ করতো। সে সুবাদে কাজের মেয়ে তাহমিনা বেগমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার আগে সকাল ৯ টার দিকে সে বাড়িতে প্রবেশ করে। এরপর কাজের মেয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।
তিনি বলেন, পরে কাজের মেয়েকে নিয়ে সে একটি রুমে প্রবেশ করে। তখন তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় সে ছুরি দিয়ে মেয়েকে আঘাত করে। পরে নিহত আব্দুস সাত্তারের স্ত্রী এগিয়ে এলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে। এরপর গৃহকর্তা আব্দুস সাত্তার এগিয়ে এলে তাকেও হত্যা করে সে বারন্দা দিয়ে পালিয়ে যায়।
প্রসঙ্গত, এর আগে আজ বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় “নিকুঞ্জ ভিলা”র এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দৈনিক আস্থা/এমএইচ



















