গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা
- আপডেট সময় : ০৬:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় আতিকুল ইসলাম নামে যুব জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয়রা।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটেছে। সে উপজেলার সূর্যমনি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারিও সোবাহান হাওলাদারের ছেলে।
সূত্র জানা যায়, প্রতিবেশী ওই গৃহবধূর স্বামী বুধবার তার শ্বশুরবাড়িতে যান। গভীর রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন যুব জামায়াতের নেতা আতিক। এ সময় ওই গৃহবধূর শ্বশুর টের পেয়ে চিৎকার শুরু করেন। তখন আশপাশের লোকজন এসে তাদের আটক করেন। খবর পেয়ে আতিকের স্বজনরা ঘটনাস্থলে এসে চড়-থাপ্পড় মেরে তাকে নিয়ে যান।
গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, জামায়াত নেতা আতিক কিছুদিন আগে আমার পুত্রবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বুধবার রাতে আমার চিৎকার শুনে পুত্রবধূর ঘর থেকে বের হয়ে কাঁপতে থাকেন আতিক। এরপর লুঙ্গি পরিবর্তন করে দ্রুত প্যান্ট পরেন। পরে প্রতিবেশীরা এসে তাদের আটক করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুল ইসলামের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে একজন অবহিত করেছেন। বিস্তারিত না জেনে কোনো কিছু বলতে পারছি না।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ যাওয়ার আগেই বিষয়টি দফারফা হয়েছে। এখন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















