ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছব্বিশ ঘন্টার ব্যবধানে ঈদগাঁওয়ে ২ বাড়িতে ডাকাতি

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

ছব্বিশ ঘন্টার ব্যবধানে ঈদগাঁওয়ে ২ বাড়িতে ডাকাতি

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফের পৃথক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ দেড় কোটি টাকা মূল্যমানের মালামাল লুট করেছে সশস্ত্র ডাকাতদল। এসময় ডাকাতদলের মারধরে কয়েকজন আহতও হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ইসলামাবাদ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য টেকপাড়ার বাসিন্দা নুরুচ্ছফা জানান, তিনি চিংড়ি ঘেরের কাজে রাতে ঘরে ছিলেন না।বাড়িতে পরিবারের মহিলা সদস্য ও দাওয়াতে আসা মহিলা সদস্যরা ছাড়া কোন পুরুষ সদস্য ছিলনা।

তিনি আরো জানান, এ সুযোগে রাত ৩ টার দিকে সশস্ত্র ডাকাতদল গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। পরে তার স্ত্রী আমেনা (৫০) ও এক শিশু নাতিকে ব্যাপক মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রক্ষিত নগদ ২১ লক্ষ টাকা, মহিলাদের পরনে থাকা ৫০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৪ টি এন্ড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে যায় ও আসবাবপত্র ভাঙচুর করে।মোটরসাইকেল যোগে হানা দেয়া ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।

একই রাতে পৃথক অপর ডাকাতির ঘটনায় একই কায়দায় কাছাকাছি সময়ে সশস্ত্র ডাকাতদল পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম পোকখালীর মোঃ হোছন (প্রকাশ দাড়ি মাছন) এর ঘরের গ্রীল কেটে তার পুত্র নুর মোহাম্মদ এর স্ত্রীর ১৬ ভরি স্বর্ণ, নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও দামি ৩টি এন্ড্রয়েড ফোন ও ৮০ লক্ষ টাকার একটি চেকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে মোটরসাইকেল যোগে চলে যায়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, তিনি পৃথক ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় তথ্য ও আলামত সংগ্রহ করে সঙ্ঘবদ্ধ ডাকাত চক্রকে সনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ছব্বিশ ঘন্টার ব্যবধানে ঈদগাঁওয়ে ২ বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ১১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬