ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমি না পেয়ে শ্বশুরকে হত্যা: পুত্রবধূসহ আটক-৩

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

জমি না পেয়ে শ্বশুরকে হত্যা: পুত্রবধূসহ আটক-৩

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বসতভিটার জমি লিখে না দেওয়ায় মোহাম্মদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূর বিরুদ্ধে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে ঘটনাটি ঘটে। রোববার (১৬ আগস্ট) বিকেলে দোয়ারাবাজার থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, নিহত মোহাম্মদ আলীর পুত্রবধূ হোসনা বেগম (৩৮), উপজেলার হাবিবনগর গ্রামের রুহুল আমিন (২২) ও নজরুল ইসলাম (২০)।

পুলিশের দাবি, হোসনা বেগম এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং রুহুল আমিন ও নজরুল ইসলাম ৫০ হাজার টাকার বিনিময়ে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য থাকায় বৃদ্ধ মোহাম্মদ আলী নিজ বাড়িতে একাই বসবাস করতেন। গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন শনিবার সকালে স্বজনেরা তাঁকে মৃত অবস্থায় পান। এরপর তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নেওয়া হলে লাশের মুখে রক্তের চিহ্ন ও গলায় কালো দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের নাতনি মোছাঃ আছমা বেগম (২৬) বাদী হয়ে দোয়ারাবাজার থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর হোসনা বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জমি না পেয়ে শ্বশুরকে হত্যা: পুত্রবধূসহ আটক-৩

আপডেট সময় : ০৬:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬