খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১০:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১০২৮ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে দিবসটি উপলক্ষে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেন রানার সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, খাগড়াছড়ি মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান এবং জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
দৈনিক আস্থা/এসকে সাগর



















