শিরোনাম:
কাপ্তাইয়ে ১শ খামারির মাঝে গো-খাদ্য বিতরণ
Astha DESK
- আপডেট সময় : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
কাপ্তাইয়ে ১শ খামারির মাঝে গো-খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার শতাধিক খামারির মাঝে প্রত্যেক খামারিকে ৭ কেজি করে মিশ্র গো-খাদ্য প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে এসব গো-খাদ্য তুলে দেওয়া হয়।
এ গো-খাদ্যের মধ্যে ছিল পাতা ভুষি, কুড়া, সয়াবিন মিল, ভুট্টা, ভিটামিন, মিনারেল প্রিমিক্স, সাদা মটর ছোলা, সরিষার খৈল ও লবণ।
খামারিদের হাতে গো-খাদ্য তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ এনামুল হক হাজারী।
আস্থা/এমএইচ



















