ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২-এ হামলা ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

ধানমন্ডি ৩২-এ হামলা
ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ রিপোর্টারঃ

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভবন ধ্বংসের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। একই ঘটনায় অজ্ঞাত পরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন।

তবে মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানিয়েছেন, আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন। মামলার নথিপত্র পর্যালোচনার পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০২৫ সালের ৫ আগস্ট কয়েকজন আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, উসকানি এবং সহযোগিতায় বিপুলসংখ্যক ব্যক্তি বেআইনিভাবে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে হামলা চালান। এ সময় ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিল, বইপুস্তক ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত এবং লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলার আবেদনে আরও বলা হয়, পরে দুটি বুলডোজার, এক্সকাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করা হয়। রাতভর চলা এ কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত অব্যাহত ছিল এবং একপর্যায়ে ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ধানমন্ডি ৩২-এ হামলা ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ০৬:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬