ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে মাদরাসা ছাত্রকে বলৎকার: শিক্ষক পালাতক

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে মাদরাসা ছাত্রকে বলৎকার: শিক্ষক পালাতক

স্টাফ রিপোর্টারঃ

রংপুরের মিঠাপুকুরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক মোঃ রেদওয়ানের বিরুদ্ধে। তিনি উপজেলার ৭ নম্বর লতিবপুর ইউনিয়নের নিঝাল এলাকায় অবস্থিত ‘তনকা দারুল নাজাত মডেল মাদরাসা ও এতিমখানা’র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সেখানকার আবাসিক কক্ষে থেকে পড়াশোনা করত। অভিযুক্ত শিক্ষক রেদওয়ানও ওই আবাসিকে থেকে শিক্ষার্থীদের পাঠদান ও তদারকি করতেন।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে খাতা দেখার কথা বলে শিশুটিকে মাদরাসা সংলগ্ন পূর্বদিকের দ্বিতীয় আবাসিক কক্ষে ডেকে নেন রেদওয়ান। শিশুটি কক্ষে প্রবেশের পর তাকে জোরপূর্বক বলাৎকার করা হয়।

ঘটনার সময় শিশুটির আত্মচিৎকার শুনে অন্য শিক্ষার্থীরা ও স্থানীয় লোকজন আসলে অভিযুক্ত শিক্ষক রেদওয়ান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযুক্ত শিক্ষক মোঃ রেদওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী ছাত্রের বাবা থানায় অভিযোগ দিয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

মিঠাপুকুরে মাদরাসা ছাত্রকে বলৎকার: শিক্ষক পালাতক

আপডেট সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬