শিরোনাম:
বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১০৪৬ বার পড়া হয়েছে
বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে পম্পি বড়ুয়া (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার রেলপথের বোয়ালখালী অংশের ১৩ নম্বর রেলওয়ে ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পম্পি বড়ুয়া উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাঝর দিঘীর পাড় গ্রামের প্রয়াত পূরবী বড়ুয়ার কন্যা ও পূর্ব ইদিলপুর গ্রামের জুয়েল বড়ুয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে উপজেলার ১৩ নম্বর রেলওয়ে ব্রিজের ওপর ট্রেনের নিচে কাটা পড়েন পম্পি বড়ুয়া। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তবে কীভাবে পম্পি বড়ুয়া রেললাইনের ওপর উঠেছিলেন এবং দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আস্থা/এমএইচ




















