ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরের গাড়ি থামিয়ে নববধূকে অপহরণ

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

বরের গাড়ি থামিয়ে নববধূকে অপহরণ

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়ি থামিয়ে নববধূকে অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় মাইক্রোবাসটিতে ভাঙচুর করা হয়।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।

মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ যুবক গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে অপহরণ করে।

হোসেনপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কনের পরিবারের কাছ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এলাকাবাসীর কাছে জানা গেছে, তামান্নার সঙ্গে মিয়াদ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে রাজি না হওয়ায় মিয়াদ এ কাজটি করেছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বরের গাড়ি থামিয়ে নববধূকে অপহরণ

আপডেট সময় : ০২:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬