ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত-১০

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত-১০

স্টাফ রিপোর্টারঃ

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) সহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

দলটির কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ৪ জন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে সরফত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। এই কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে।

এ সময় শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার পারভেজ বলেন, দুইটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় ওসি চোখের নিচে আঘাত পেয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত-১০

আপডেট সময় : ০১:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬