দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে গভীর রাতে পানির বৈদ্যুতিক মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম বরু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩১শে আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে বরু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে লোকনাথপুর গ্রামের কেরামত আলীর বাড়িতে কেউ না থাকার সুযোগে টিউবওয়েলের বৈদ্যুতিক মটর চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেন শফিকুল। সেখানে তিনি মটরটি খোলার চেষ্টা করছিলেন এবং নিরাপত্তার খাতিরে বা অসাবধানতাবশত মূল সংযোগ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করেই কাজ শুরু করেন। এ সময় লাইভ তারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ ১ লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন টিউবওয়েলের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কা/বা/এমএইচ।







