শিরোনাম:
বাড়লো ভোটার স্থানান্তরে আবেদনের সময়
Astha DESK
- আপডেট সময় : ০৫:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
বাড়লো ভোটার স্থানান্তরে আবেদনের সময়
আস্থা ডেস্কঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার তালিকা স্থানান্তরের আবেদনের সময়সীমা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ নাসিরউদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, নির্ধারণ ৭ সেপ্টেম্বরের পর দাখিল করা আবেদন ইস্যু করার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং এসব আবেদন পুরোপুরি নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।
আস্থা/এমএইচ















