বন্ধ হয়ে গেলো নেপাল থেকে বিদ্যুৎ আসা
- আপডেট সময় : ০২:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
বন্ধ হয়ে গেলো নেপাল থেকে বিদ্যুৎ আসা
স্টাফ রিপোর্টারঃ
গত ২৬ আগস্টের বন্যায় বিপর্যস্ত হয়ে পড়া নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলো।
বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বর্ষাকালে নদীর পানি বাড়লে হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন বাড়ে। এ সময় নিজেদের চাহিদা মিটিয়েও নেপালের বাড়তি বিদ্যুৎ থাকে, যা রপ্তানি করা হয়।
ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ কিনে আনছিল বাংলাদেশ। তবে, এখন এ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার পর অনেক হাইড্রোপাওয়ার বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে, শুষ্ক মৌসুমেও যেখানে নেপাল গড়ে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে আসছিল, তা এখন ৬শ ৫০ মেগাওয়াটে নেমে এসেছে।
আস্থা/এমএইচ























