জুলাইয়ে শহীদ পিতা এখন ইমাম মাহদি
- আপডেট সময় : ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
জুলাইয়ে শহীদ পিতা এখন ইমাম মাহদি!
আস্থা ডেস্কঃ
নিজেকে ‘আল্লাহর মনোনীত ইমাম মাহদি’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন গনঅভ্যুত্থানে মুন্সিগঞ্জের নিহত শাহরিক চৌধুরীর পিতা মোঃ আনিছ চৌধুরী। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে আনিছ চৌধুরীকে ধর্মীয় বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যের একপর্যায়ে তিনি নিজেকে ‘আল্লাহর মনোনীত ইমাম মাহদি’ হিসেবে দাবি করেন। এরপরই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার এমন দাবির ভিত্তি কী, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার মধ্যেই বিষয়টি জাতীয় সংসদেও উঠে আসে। আজ সংসদের অধিবেশনে আনিছ চৌধুরীর বক্তব্য নিয়ে আলোচনা ও সমালোচনা হয়েছে। এতে বিষয়টি স্থানীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও আলোচনার কেন্দ্রে চলে আসে।
ধর্মীয়ভাবে স্পর্শকাতর এমন বক্তব্যের ক্ষেত্রে যথাযথ যাচাই ও দায়িত্বশীলতার প্রয়োজনীয়তাও সামনে আসে।
তবে বিতর্কের মধ্যেই আজ নিজের দেওয়া সেই দাবি প্রত্যাহার করে নিয়েছেন আনিছ চৌধুরী। একই সঙ্গে বক্তব্যের জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। ফলে যে মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেই বক্তব্য থেকে সরে দাঁড়ালেন শাহরিকের পিতা।
আস্থা/এমএইচ



















