মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত
- আপডেট সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে মার্কিন সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দেশটির মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ চলাকালে ওই এফ-১৬ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
টেক্সাস মিলিটারি ডিপার্টমেন্ট জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের ১৪৯তম ফাইটার উইংয়ের। মিশিগানের আলপেনায় ন্যাশনাল গার্ডের একটি ঘাঁটি থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল বিমানটি। পরে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সামরিক কর্তৃপক্ষ।
লাইভএটিসি ডটনেটের ধারণ করা অডিও অনুযায়ী, এক সামরিক পাইলট বিমান চলাচল নিয়ন্ত্রণকর্মীদের সতর্ক করে বলেন, ‘উইংম্যানের কাছ থেকে হয়তো বিপদের সংকেত এসেছে। মনে হচ্ছে, তারা হয়তো কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে।’
আস্থা/এমএইচ























