২২ বছর কারাবাস: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুলজারী
- আপডেট সময় : ১০:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
২২ বছর কারাবাস: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুলজারী
আস্থা ডেস্কঃ
দীর্ঘ ২২ বছর অন্যায়ভাবে কারাভোগ করা ইব্রাহিম আলী শেখকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্চ আদালতে খালাসের আদেশ হওয়ার পরও তা কার্যকর করতে ৮ বছর বিলম্ব কেন বেআইনি, অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
আজ সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের ২৯ নম্বর কোর্টে বিচারক ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে রিট পিটিশনটির শুনানি হয়। শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও অ্যাডভোকেট মুহাম্মদ হাসান শহীদ কারুজ্জামান।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে জনস্বার্থে রিটটি করেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। রিটে ইব্রাহিম আলী শেখের ২২ বছরের কারাবাস এবং খালাসের আদেশ কার্যকর করতে ৮ বছরের বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়।
আস্থা/এমএইচ



















