রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪
- আপডেট সময় : ১১:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৪ সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১৪ জন সাংবাদিক আহত হয়েছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জিয়াউর রহমান হলের ফটকের সামনে আসেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা বস্তাবর্তি অস্ত্রগুলো আড়াল করে ফেলেন। পরে হলের ফটকের সামনে অস্ত্র হাতে নেতাকর্মীদের অবস্থান দেখে কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব ও শরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথির নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চচলানো হয়।
এতে গুরুতর আহত হয়েছে-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।
সাংবাদিকদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দ্য ডেইলি স্টার ও আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ আরও কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ব্যর্থ, আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।
আস্থা/এমএইচ



















