পানছড়িতে তিনদিন ব্যাপী কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১০২৩ বার পড়া হয়েছে
পানছড়িতে তিনদিন ব্যাপী কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
“সুন্দর চরিত্র ও উন্নত জাতি গঠনের জন্যই স্কাউটিং”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়িতে তিনদিন ব্যাপী ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও ২য় উপজেলা স্কাউট সমাবেশ/২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন এ সমাবেশের উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় আঞ্চল পরিদর্শক প্রধান এ এইচ এম মহসিন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমূখ।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দর চরিত্রের অধিকারী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউটিংয়ের চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
আস্থা/এমএইচ



















