ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাত পরিহার করতে হবে: ওয়াদুদ ভূইয়া ‎

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১০৩৩ বার পড়া হয়েছে

পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাত পরিহার করতে হবে: ওয়াদুদ ভূইয়া
‎
‎মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
‎
‎পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র সংঘাত পরিহার করে শান্তির পথে ফিরে আসতে হবে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)-এর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া এমপি এ আহ্বান জানান।

অভিভাবক সমাবেশে ওয়াদুদ ভূইয়া বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। রেইনবো ন্যাশনের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন তা বাস্তবায়নে সরকার ও তৃণমূল পর্যায়ে সকলে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে পাহাড়ের সকল অংশীজনের সহযোগীতা প্রয়োজন।
‎
‎ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করে সবাইকে শান্তির পথে এগিয়ে আসতে হবে। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক আলোচনা ও সমঝোতার বিকল্প নেই। তাই পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অব. অনুপ কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস, আদর্শ মুসলিমপাড়া মসজিদ, মধ্যম মোল্লাপাড়া মসজিদ ও মাদ্রাসা ভবন উদ্বোধনের পাশাপাশি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপভোগীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাত পরিহার করতে হবে: ওয়াদুদ ভূইয়া ‎

আপডেট সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬