নতুন ভিসির নেতৃত্বে চুয়েটের সিন্ডিকেট সভায় ৩ সিদ্ধান্ত
- আপডেট সময় : ১১:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
নতুন ভিসির নেতৃত্বে চুয়েটের সিন্ডিকেট সভায় ৩ সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাতে অনলাইনে জুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিন্ডিকেটের আরও ৫ সদস্য অংশ নেন সভায়। তবে এতে চুয়েটের কেউ অংশ নেননি বলে জানা গেছে।
১৪৫তম জরুরি সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও সিদ্ধান্তমালা থেকে পাওয়া তথ্যে, সভায় উপস্থিত উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটোয়ারী, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব:) প্রকৌশলী খান আতাউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
সভার আলোচ্যসূচির মধ্যে ছিল- চুয়েট সংশ্লিষ্ট সকল অংশীজনের (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমিতি) উত্থাপিত দাবিসমূহ পর্যালোচনাপূর্বক একাডেমিক অচলাবস্থা দূরীকরণ ও শ্রেণিকক্ষ কেন্দ্রিক নিয়মিত শিক্ষা কার্যক্রম পুনরারম্ভের রূপরেখা নির্ধারণ। পরে সভায় তিনটি প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হয়।
শিক্ষা কার্যক্রম দ্রুত চালুর আহ্বান এবং উদ্বেগ প্রকাশ। স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনদের সাথে সমন্বয় সাধনের সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত/পরামর্শক কমিটি গঠনের সুপারিশ
আস্থা/এমএইচ



















