ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করা দুই কিশোরের গত এক সপ্তাহ ধরে নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবারগুলির মধ্যে। নিখোঁজ দুই শিক্ষার্থী মোঃ আব্দুস সামাদ (১৩) ও মোঃ আমির হামজা (১৩)।

পরিবারের অভিযোগ, গত ১০ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বানেশ্বর হাফেজিয়া মাদ্রাসা-সংলগ্ন এলাকা থেকে তারা নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মিলেনি।

আব্দুস সামাদ পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা মোঃ আবু বাক্কারের ছেলে এবং আমির হামজা (১৩) রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর এলাকায় বাসিন্দা মোঃ আরব উদ্দিনের ছেলে। আমির হামজা ও মোঃ আব্দুস সামাদ (১৩) বানেশ্বর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

মোঃ আব্দুস সামাদ-এর বাবা আবু বক্কার ও আমির হামজার বাবা মোঃআরব উদ্দিন গত ১২ অক্টোবর পুঠিয়া থানায় জিডি করেছেন।

বানেশ্বর হাফেজিয়া মাদ্রাসা প্রধান হুমায়ন কবির জানায়, মোঃ আব্দুস সামাদ-এর অভিভাবক গত শুক্রবার (৯ অক্টোবর) ছুটি নিয়ে বাড়িতে যায়। পরের দিন শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মাদ্রাসায় ক্লাস করার কথা ছিল। শনিবার সন্ধ্যায় উভয় অনুপস্থিত থাকায় দুই পারিবোরের সাথে কথা বলে জানতে পারি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ খান বলেন, নিখোজ বিষয়ে পরিবারের পক্ষ থেকে পৃর্থক দুইটি সাধারণ ডাইয়রি করা হয়েছে। সন্ধ্যানের ও উদ্ধার জন্য আমাদেও প্রচেষ্টা অব্যহত রয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র

আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬