শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আটক করেছে পুলিশ
- আপডেট সময় : ০৯:৫৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আটক করেছে পুলিশ
আস্থা ডেস্কঃ
বিদেশ যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তাকে আটক করা হয়।
জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)তে হস্তান্তর করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর আগে দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়েছিলেন।
আস্থা/এমএইচ



















