ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

কিউইদের সফর নিশ্চিত করল বিসিবি

News Editor
  • আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ১১০২ বার পড়া হয়েছে

আগামী বছর মার্চে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এই সফরে কিউইদের সঙ্গে রয়েছে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

এই দুটি সিরিজ খেলতে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারিতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। মঙ্গলবার দুপুরে নিউজিল্যান্ড ক্রিকেট সূচি ঘোষণা করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিকেলে নিশ্চিত করে সফরের বিষয়টি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, ‘মহামারির সময়ে সিরিজ আয়োজনের মতো এমন চ্যালেঞ্জিং একটি কাজের জন্য আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রশংসা না করে পারছি না। করোনা মহামারির ভয়াবহতা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে এই সফরটি বিশেষ তাৎপর্য বহন করবে।’ তিনি অআরও বলেন, ‘সত্যিকার অর্থেই আমরা নিউজিল্যান্ডে খেলতে আগ্রহী।

দ্রুতই ফিরছে ঘরোয়া ক্রিকেট, বিপিএল অনিশ্চিত

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বৈরথ সত্যিই উপভোগ্য হয়ে উঠেছে।’ সূচি অনুযায়ী আগামী ১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে ১৭ ও ২০ মার্চ ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ মার্চ, নেপিয়ারে। পরের ম্যাচ ২৬ মার্চ অকল্যান্ডে, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ২৮ মার্চ হ্যামিল্টনে।

এদিকে গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানান, শ্রীলঙ্কা সফর স্থগিতের কথা। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি ম্যাচ।

কিউইদের সফর নিশ্চিত করল বিসিবি

আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০