ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

স্বর্ণ চোরাকারবারীরা ফের সক্রিয়,এক সপ্তাহে ধরা পড়ল ২টি চালান

News Editor
  • আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১১১ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু না হতেই সক্রিয় হয়ে পড়েছে স্বর্ণ চোরাকারবারীরা। মাত্র এক সপ্তাহে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ধরা পড়েছে স্বর্ণের দুটি চালান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ৬ কোটি টাকা মূল্যের ৮২ পিস স্বর্ণের বারসহ একযাত্রীকে আটক করেছে এনএসআই এবং কাস্টমস কর্তৃপক্ষ।

স্বর্ণের চালান ঢুকবে আগেই তথ্য পেয়েছিলো বিমান বন্দরে থাকা গোয়েন্দারা। সে অনুযায়ী আগেই বাড়িয়ে দেয়া হয় নজরদারি। ভোর ৬টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী এনামুল হককে সন্দেহ করে গোয়েন্দা কর্মকর্তারা।

পরে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় কয়েকটি প্যাকেট। সেগুলো খুলে পাওয়া যায় প্রায় ১০ কেজি ওজনের ৮২টি স্বর্ণের বার।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী পরিচালক মোহাম্মদ মুসা খান বলেন, করোনা সংক্রমণ কাটিয়ে মাত্র কয়েকদিন আগে চালু হয়েছে দুবাই রুটে বিমান চলাচল। এরই মধ্যে দুটি চালান ধরা পড়েছে। আন্তর্জাতিক চোরাকারবারীরা আবারো সক্রিয় হচ্ছে বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রোখশানা খাতুন জানান, আটক এনামুল হকের গ্রামের বাড়ি কক্সবাজার। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বর্ণ চোরাকারবারীরা ফের সক্রিয়,এক সপ্তাহে ধরা পড়ল ২টি চালান

আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০