ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পুলিশের সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে ‘১৪ বছরের’ স্কুলছাত্র Logo খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক Logo এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত-২০ Logo ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা Logo ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান Logo পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান Logo হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Logo শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

ট্রাম্পের উপদেষ্টা করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে ট্রাম্প ও মেলানিয়া

News Editor
  • আপডেট সময় : ১১:০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • / ১১৬৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হোপ হিকস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর কোয়ারেন্টাইনে আছেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তারা দুজনেই করোনাভাইরাসের নমুনা দিয়েছেন। এখন ফলাফলে অপক্ষোয় আছেন তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন হোপ হিকস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন (মঙ্গলবার) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক পরা ছাড়ায় ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সেসময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‌‘কোনো বিশ্রাম ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন হোপ হিকস। নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মেলানিয়া ট্রাম্প ও আমি করোনা পরীক্ষার রিপোর্টের আশায় আছি।’

ট্রাম্পের উপদেষ্টা করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে ট্রাম্প ও মেলানিয়া

আপডেট সময় : ১১:০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০