ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চাঞ্চল্যকর সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যা, ২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড

News Editor
  • আপডেট সময় : ০৩:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ১১২৬ বার পড়া হয়েছে

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাহফুজা চৌধুরীর গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত দুপুর ১টায় এ রায় ঘোষণা করেন।

বগুড়ার আদমদীঘিতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি

গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহত অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মামলা করেন। গৃহকর্মী স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গত বছরের ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার দুই গৃহকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

মাহফুজা চৌধুরী ২০০৯-২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।

চাঞ্চল্যকর সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যা, ২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০