ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

চেন্নাইকে ১০ রানে হারাল কলকাতা

News Editor
  • আপডেট সময় : ১২:৩৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১১২৯ বার পড়া হয়েছে

চেন্নাই সুপার কিংসের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। মাত্র ১৬৮ রানের। এবারের আইপিএলে যেভাবে রান উঠছে, তাতে এই ১৬৮ রান খুব বেশি বড় নয়। কিন্তু এই রানটাও করতে পারলো না মহেন্দ্র সিং ধোনির দল। থেমে গেলো ১৫৭ রানে। ফলে চেন্নাইকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে আসলো শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

কলকাতার যেমন রাহুল ত্রিপাতি ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের বোলারদের সামনে, তেমনি কেকেআরের বোলারদের সামনে এক শেন ওয়াটনসন ছাড়া দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের কেউ।

যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলার শুনানি শুরু

শেন ওয়াটসনই কেবল লড়াই করলেন। ৪০ বলে তিনি খেললেন ৫০ রানের ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারলেন ১টি। এছাড়া আম্বাতি রাইডু ২৭ বলে খেলেন ৩০ রানের ইনিংস। রবীন্দ্র জাদেজা করেন ৮ বলে ২১ রান। ফ্যাফ ডু প্লেসি করেন ১০ বলে ১৭ রান। ১২ বল খেলে ১১ রান করেন মহেন্দ্র সিং ধোনি।

উইকেট হাতে ছিল ৫টি। তবুও ১০ রানে হারতে হলো ধোনির দলকে। ১৫৭ রানে থেমে যেতে হলো চেন্নাই সুপার কিংসকে। মূলতঃ কেকেআরের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখেই থেমে যেতে হলো তাদেরকে।

প্যাট কামিন্স আজ উইকেট নিতে পারেননি। তবে ৪ ওভারে দিয়েছেন কেবল ২৫ রান। শিভাম মাভি ৩ ওভারে ৩২ রান দিয়ে নেন ১টি উইকেট। বরুন চক্রবর্তী ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। কমলেশ নাগরকোটি করেন ৩ ওভার। রান দেন ২১টি। উইকেট নেন ১টি। সুনিল নারিন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট এবং আন্দ্রে রাসেল করেন ২ ওভার। ১৮ রান দিয়ে নেন ১ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাতির ৫১ বলে ৮১ রানের ওপর দাঁড়িয়ে ১৬৭ রান করে কলকাতা নাইট রাইডার্স। যদিও তারা অলআউট হয়ে গিয়েছিল। ৮টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন ত্রিপাতি।

চেন্নাইকে ১০ রানে হারাল কলকাতা

আপডেট সময় : ১২:৩৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০