ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

বীর মুক্তিযোদ্ধা আলাউল হক এর জানাযা ও দাফন সম্পন্ন

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • / ১১৫৩ বার পড়া হয়েছে

নুরুজ্জামান আশরাফ, (বাজিতপুর) কিশোরগঞ্জ : বাজিতপুর উপজেলার আলোচিত আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আলাউল হক শুক্রবার পৌনে ৩টায় রাজধানী ঢাকায় মেজো ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

আলাউল হক কিশোরগঞ্জ-৫ আসনে দুইবার (১৯৯৬,২০০৬) আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ছিলেন। ৮০ দশকে বিপুল জনপ্রিয়তা নিয়ে বাজিতপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি আলাউল হক ছিলেন দলমত নির্বিশেষে সবার প্রিয়জন।

তিনি পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের (ইপিসিএস) একজন সদস্য। পরবর্তীতে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। মরহুম আলাউল হক চার ছেলে ও ১ মেয়ের জনক।

শুক্রবার বাদ আসর বাজিতপুরের সরারচর শিবনাথ স্কুল খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা আলাউল হকের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি,এন,পির)বাজিতপুর উপজেলার আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা বি এন পির নেতা হাজী ইসরাঈল বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, জানাযার আগে তাকে গার্ড অব অর্নার দেওয়া হয়। পরে শরিষাপুর পারিবারিক গোরস্থানে তার দাফন হয়।

এমকে/আস্থা

বীর মুক্তিযোদ্ধা আলাউল হক এর জানাযা ও দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪