ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

করিমগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১১০০ বার পড়া হয়েছে

 কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু বাক্কার (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী খুন হয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে তার মৃত্যু হয়। নিরাপত্তা প্রহরী উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

তিনি কিশোরগঞ্জ জেলা শহরের মেডিল্যাব হেলথ সেন্টারে নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত ছিলেন। এলাকাবাসী জানান, ২৯ মার্চ বুধবার একই গ্রামের আলামিনের পালিত কুকুর নিহত আবু বাক্কারের ছাগলকে কামড়ালে আবু বাক্কার আলামিনের কাছে এর প্রতিকার চাইতে গেলে কুকুর তার ছাগলকে কামড়িয়েছে তা আলামিন অস্বীকার করে। এ নিয়ে দু’জনই বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আলামিন, রায়হান ও বাক্কারসহ তার আত্মীয়-স্বজন স্বদলবলে নিহত আবু বাক্কারকে হামলা করে।হামলায় আবু বাক্কার রক্তাক্ত জখম হয়। নিহতের ভাই হারুন জানান, প্রতিপক্ষ আলামিন, রায়হান ও বাক্কারসহ তার আত্মীয়-স্বজন স্বদলবলে আমার ভাই আবু বাক্কারকে হামলা করে। হামলায় আবু বাক্কার রক্তাক্ত জখম হয়। তাকে চিকিৎসার জন্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। বৃহস্পতিবার দুপুরে রোগীর গুরুতর অবস্থা দেখে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রতিপক্ষ আলামিন, রায়হান ও বাক্কার একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। করিমগঞ্জ থানা অফিসার ইন-চার্জ মোঃ শামছুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ আব্দুল জলিল ( কিশোরগঞ্জ) করিমগঞ্জ

ট্যাগস :

করিমগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩