অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি
- আপডেট সময় : ০৩:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি
মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দালাল মুক্ত থানা, মাদক নির্মূল, অনলাইন জুয়া ও সামাজিক অপরাধ দমনে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) রাত ৮টায় থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান মতবিনিময়কালে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে কী ঘটছে, কোথায় অপরাধ হচ্ছে এই বাস্তব চিত্রটি সবার আগে সাংবাদিকরাই তুলে ধরেন। পুলিশের একার পক্ষে সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সাংবাদিকরা যদি সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ফুলবাড়িয়াকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
মাদক নির্মূল প্রসঙ্গে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে-ই হোক, যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আসতেই হবে। ফুলবাড়িয়া থানা দালাল মুক্ত হবে।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহ-সভাপতি-১ আবুল কালাম ( ইত্তেফাক), মোঃ নজরুল ইসলাম সহ-সভাপতি-২ (বাংলাদেশ বুলেটিন), সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম (কালের কন্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসাইন (আজকের পত্রিকা, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন উজ্জ্বল (প্রতিদিনের সংবাদ), অর্থ বিষয়ক সম্পাদক শমীম আহমেদ নিলু,(মানব কন্ঠ), তথ্য যোগাযোগ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মির্জা মোঃ মনজুরুল (ময়মনসিংহ প্রতিদিন), ধর্মীয় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (ঢাকা প্রতিদিন), ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মানিক (জবাবদিহি), কার্যকরী সদস্য রফিক আহমেদ মিঠু (যুগান্তর), সদস্য মোঃ নুরুল ইসলাম (যায়যায় দিন), মোঃ রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন) প্রমূখ।
দৈনিক আস্থা/এমএইচ


















