ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন জাদেজা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / ১১৪৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:ইনজুরি জর্জরিত দল নিয়েই সিডনিতে জয়ের সমান ড্র করেছে ভারত। একে তো দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি নেই।অন্যদিকে একের পর এক তারকার ইনজুরির কারণে সফর শেষ হয়েছে। এবার এই তালিকায় যোগ হলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

সিডনি টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় পেসার মিচেল স্টার্কের বলে চোট পান জাদেজা। ফিজিওর সঙ্গে আলোচনা করে এরপরও ব্যাটিং চালিয়ে যান। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। ভারতের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট করার সম্ভাবনা ছিল না বললেই চলে। অবশ্য তাকে ছাড়াই শেষ দিনে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করে ভারত।

সোমবার রাতে বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিডনিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন জাদেজা। এরপর দেশে ফিরে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে শুরু হবে তার পুনর্বাসন প্রক্রিয়া। চোটের কারণে এই সিরিজে ভারত শুরু থেকেই পায়নি সবচেয়ে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে। এছাড়া ছিটকে গেছেন মোহাম্মদ শামি, উমেশ যাদবের মতো তারকা পেসাররা।

ট্যাগস :

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন জাদেজা

আপডেট সময় : ০৬:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১