ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের হেলমেট ছুড়ে মারলো আখতারুজ্জামান 

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১০২১ বার পড়া হয়েছে

আইনের হেলমেট ছুড়ে মারলো আখতারুজ্জামান

আস্থা ডেস্কঃ

নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানোর প্রতিক্রিয়ায় জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামান নিরাপত্তা হেলমেট ছুঁড়ে ফেলে বললেন, ‘সরকারের অবৈধ অর্ডার মানি না।’

আজ শনিবার (৩ অক্টোবর) বিমানবন্দর থানার মামলায় তাকে আদালতে তোলা হলে তিনি বলেন, আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।

আদালতে নেয়ার সময় তিনি আরও বলেন, আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও তাকে দেখা যায়। এক সময় তিনি হেলমেট ছুড়ে ফেলে দেন।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম সজিব বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানকে আটক করা হয়। তার গ্রেপ্তারের বিষয়টি শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

আস্থা/এমএইচ

ট্যাগস :

আইনের হেলমেট ছুড়ে মারলো আখতারুজ্জামান 

আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬