ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

আওয়ামী নেতা নিউটন মহাজন আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ১৩২৯ বার পড়া হয়েছে

আওয়ামী নেতা নিউটন মহাজন আটক

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিউটন মহাজনকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (২ জুন) বিকালে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করে দীঘিনালা থানা পুলিশ।

পুলিশের সূত্র মতে জানাযায়, দীঘিনালা থানার উপ-পরিদর্শক মোঃ আলা উদ্দিন ও এসআই মোঃ শফিকুল ইসলাম শফিক সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানার সহায়তায় এই অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটকের পর তাকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়।

আটক নিউটন মহাজন (৫৬) দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া বলেন, দীঘিনালা থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলাটি ৫ আগস্ট পরবর্তী দায়ের হওয়া এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে মঙ্গলবার (৩ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে ছিলেন।

ট্যাগস :

আওয়ামী নেতা নিউটন মহাজন আটক

আপডেট সময় : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫