ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না-মির্জা ফকরুল

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ১১০৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না-মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টারঃ

সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বল প্রয়োগ করে ভিন্ন মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন করেছে, ক্ষুণ্ন করেছে ভোটের অধিকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কখনো গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজ বুধবার (৩১মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আওয়ামী লীগ বলছে যুক্তরাষ্ট্র তো অংশ গ্রহণ মূলক ভোটের কথা বলেনি। এতে তারা মজা পাচ্ছে। কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন তখনই হবে, যখন তা অংশ গ্রহণ মূলক হবে।

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও ডিইউজের সাবেক ও বর্তমান নেতারা।

মির্জা ফখরুল বলেন, এত দিন শুধু সরকারের দমন-পীড়নের শিকার ভুক্তভোগী সাংবাদিকরা কথা বলতেন, আর সাংবাদিকদের পক্ষে যতটুকু সম্ভব ছিল তা প্রকাশ করতেন। এখন সারা বিশ্ব বলছে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করা ও কথা বলার সুযোগ নেই। এখন শুধু আমাদের বলতে হয় না। যাঁরা মুক্তমনা, তাঁরা সবাই বলছেন।

ট্যাগস :

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না-মির্জা ফকরুল

আপডেট সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩