ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

আন্দোলনে লোকসমাগম দেখে আ.লীগ দিশেহারা-রিজভী

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / ১১১০ বার পড়া হয়েছে

আন্দোলনে লোকসমাগম দেখে আ.লীগ দিশেহারা-রিজভী

আস্থা ডেস্কঃ

আন্দোলনে লোকসমাগম দেখে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। এ জন্যই নেতাকর্মীদের আটক করা হচ্ছে। বিএনপির কোনো কর্মসূচি হলেই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। গত এক বছরে আমাদের ২০ জন নেতাকে তারা হত্যা করেছে। কেউ চোখ হারাচ্ছেন, পা হারাচ্ছেন, শরীর দগ্ধ হচ্ছে। তারপরও তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ‘সম্পাদক মাহমুদুর রহমানের সংগ্রাম ও সাংবাদিকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, বাধা উপেক্ষা করে বিএনপির আন্দোলনে লাখ লাখ মানুষের সমাগম দেখে ওবায়দুল কাদের বিভ্রান্তিতে ভোগেন। আমি আগেও বলেছি ওবায়দুল কাদের শারীরিক ও মানসিক দুই দিক দিয়েই অসুস্থ। তিনি বিভ্রান্ত। নিজেই জানেন না কখন কী বলেন। তার উচিত বিশ্রাম নেওয়া। ওবায়দুল কাদের নিজের কথাই ভুলে যান। তিনি ডিমেনশিয়া রোগে ভুগেন। কিছুদিন আগে তিনি বলেছেন, বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে। আবার তিনিই নেতাকর্মীদের বলেন, তোমরা সবাই ঐক্যবদ্ধ হও, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কেউ দেশে টিকে থাকতে পারবে না। বিএনপি ক্ষমতায় এলে দেশে এক লাখ লোক মারা যাবে। যদি বিএনপির আন্দোলনের বারোটা বেজেই যায় তাহলে এত শঙ্কা কেন? এখনও সময় আছে, দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করুন। এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয়, এটি জনগণের দাবি।

গোলটেবিল আলোচনায় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ ও সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ।

রিজভী আরও বলেন, ‘বাংলাদেশ থেকে নীতি-নৈতিকতা, সত্য কথা, সত্যবাদিতা সব উঠে গেছে। বাংলাদেশ গুম, খুন, অপহরণের রাজ্যে পরিণত হয়েছে। যে সত্য কথা বলে তাকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকদের স্বাধীনতা নেই। দেশে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আজ মাহমুদুর রহমানের মতো মানুষের সাজা পেতে হচ্ছে। শেখ হাসিনার আদালতে এসব সত্যের সাজা হচ্ছে। এটি স্পষ্ট প্রহসন।

ট্যাগস :

আন্দোলনে লোকসমাগম দেখে আ.লীগ দিশেহারা-রিজভী

আপডেট সময় : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩