শিরোনাম:
আপিল বিভাগের বিচারপতি হলের হাবিবুল গনি
Astha DESK
- আপডেট সময় : ১২:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১০৪৪ বার পড়া হয়েছে
আপিল বিভাগের বিচারপতি হলের হাবিবুল গনি
আস্থা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মোঃ হাবিবুল গনি।
আজ রোববার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে গত ২৭ আগস্ট রাষ্ট্রপতি তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আস্থা/এমএইচ




















