ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে আটক-৭, টাকা উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে আটক-৭, টাকা উদ্ধার

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

আলমডাঙ্গার এরশাদপুর গ্রাম থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে এরশাদপুরের শরিফুল ইসলামেন বাড়িতে জুয়া খেলার অভিযোগে পুলিশ তাদের আটক করে। এ সময় নদগ টাকা ও জুয়ার সরঞ্জামাদি তাস উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের বাড়িতে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশে ইন্সপেক্টর (অপারেশন) ইকরামুল হোসাইন এর নেতৃত্বে এসআই (নিঃ) দেবাশিষ মহলদার, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশ শরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সাজু বিশ্বাস (৩৭), মৃত শাহাদত হোসেনের ছেলে রাজিব আহম্মেদ ওরফে শিমুল (৩২), আলফা উদ্দিনের ছেলে রাশেদ (৪৫), আতিয়ার রহমানের ছেলে টুকু (৫০), মৃত খবির উদ্দিনের ছেলে কুদ্দুস (৫০), মৃত বাবুর আলীর ছেলে আইনুদ্দিন (৫৮)কে আটক করে। অভিযানকালে পুলিশ তাদের জোয়ার আসর থেকে নগদ ২হাজার ২ শ’ ৮০ টাকা ও ০২ সেট তাস উদ্ধার করে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, যেখানেই অপরাধ সেখানেই আইনের শক্ত অবস্থান, সমাজে অপরাধী যত শক্তিশালী হোক না কেন কোন শক্তির কাছেই হার মানবে না পুলিশ প্রশাসন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতজন জোয়ারীকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

ট্যাগস :

আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে আটক-৭, টাকা উদ্ধার

আপডেট সময় : ১১:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩