আলীপুরায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে ছাত্র আন্দোলনের ক্রেষ্ট প্রদান
- আপডেট সময় : ০৩:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
আলীপুরায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে ছাত্র আন্দোলনের ক্রেষ্ট প্রদান
এম বাহাউদ্দীন নোমান/দশমিনা প্রতিনিধিঃ
দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নে এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার (১৫ই আগষ্ট) সকাল সাড়ে দশটায় আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্টিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউপি কমিটির উদ্দ্যেগে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউপি শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুজাহিদুল ইসলাম মনির মুন্সি, ইসলামী যুব আন্দোলনের দশমিনা উপজেলার অর্থ সম্পাদক হাফেজ মোঃ বাহাউদ্দীন নোমান, ছাত্র আন্দোলনের দশমিনা উপজেলার কলেজ বিষয়ক সম্পাদক আবু সাঈদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, মোঃ ইমরান হোসেন ছাত্রনেতা আসিফ পন্ডিত প্রমুখ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার
সাধারণ সম্পাদক মোঃ জিহাদ গাজী এর সঞ্চালিত সভায়
অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
পরে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত করে খান মোহাম্মদ আবু সাঈদ ও জিহাদ গাজী’কে সেক্রেটারী করে নতুন কমিটি ঘোষণা করেন।
দৈনিক আস্থা/এমএইচ


















