ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদ বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

আসিফ মাহমুদ বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

স্টাফ রিপোর্টারঃ

অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মোঃ মাহবুব-উল-আলমসহ ৪ জনের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অবৈধ আয়ের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযোগের মধ্যে আছে নিয়োগ, বদলি, কেনাকাটা সিন্ডিকেট। এ নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটিতে অন্তবর্তী সরকারের আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যাপক দুর্নীতির তথ্য আসে। যে সময়ে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভিযোগে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বর্তমান সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মোঃ মাসুম আহমেদকে সঙ্গে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যাপক দুর্নীতি করেছেন। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য ৪ সদস্যের টিম গঠন করা হয়েছে।

অস্থা/এমএইচ

ট্যাগস :

আসিফ মাহমুদ বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আপডেট সময় : ০৪:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬