ইভটিজিংয়ের শিকার ছাত্রীর ঘরে আগুন
- আপডেট সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০২৮ বার পড়া হয়েছে
ইভটিজিংয়ের শিকার ছাত্রীর ঘরে আগুন
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলার শাহরাস্তিতে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানার এক দিন পর ভুক্তভোগীর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।
গত বুধবার (৬ মে) উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী গ্রামে এই শিক্ষার্থীর বাড়িতে ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানাযায়, গত ৪ মে মোঃ রাকিবুল ইসলাম (১৮), তানজিল ছিদ্দিক সৌরভ (১৮), আশরাফুল করিম (১৮), আহসান বিল্লা তানি (১৭) তার মেয়েকে বাড়ির সামনে এসে উত্ত্যক্ত করে। বাধা দিলে তারা শিক্ষার্থীর মায়ের সঙ্গেও খারাপ আচরণ করে। পরে স্থানীয় লোকজন এই ৪ জনক আটক করে পুলিশে দেয়।
পরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জনকে ২ লাখ টাকা জরিমানা করেন। একই ঘটনায় পালিয়ে যাওয়া মাহফুজ আলমের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়।
এ ঘটনার ২ দিন পর বুধবার (৬ মে) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রান্নাঘর, গোয়ালঘর, ছাগল ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকেই আমরা আতঙ্কে আছি। অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্নভাবে আমার মেয়েকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দিচ্ছে। ভয়ে মেয়ে স্কুলেও যেতে পারছে না। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ৪ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক আস্থা/এমএইচ




















