ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামের কক্ষে বিস্ফোরণে উড়ে গেল টিনের বেড়া

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

ইমামের কক্ষে বিস্ফোরণে উড়ে গেল টিনের বেড়া

স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামে মসজিদের ইমামের থাকার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কক্ষের টিনের চাল উড়ে যায়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ওই গ্রামের মালেক আকনের বাড়ির আল আকসা জা‌মে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের ইমাম মোহাম্মদ আকাশ দু’দিন আগে ছুটিতে বাড়িতে চলে যান। এরপর থেকে তার থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। কক্ষটির চাবি মসজিদ কমিটির কয়েকজন সদস্যের কাছে থাকত। এ দিন বিকেলে আসরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফিরে যান। এর কিছুক্ষণ পরই তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে সেখানে গিয়ে তারা দেখতে পান, বিস্ফোরণের কারণে কক্ষটির টিনের চালার একটি অংশ উড়ে গেছে। বেড়ারও ক্ষতি হয়েছে। ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কে বা কারা এবং কেন বোমা রেখেছে, তা তদন্তের পর জানা যাবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ইমামের কক্ষে বিস্ফোরণে উড়ে গেল টিনের বেড়া

আপডেট সময় : ১২:৩০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬