ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ১২০৪ বার পড়া হয়েছে

ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

ফিলিস্তিনের অসহায়, নিরীহ মানুষের উপর দখলদার বর্বর ইসরাইলের হামলার প্রতিবাদে ও হামলা বন্ধের দাবীতে খাগড়াছড়ি জেলা পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ এপ্রিল/২৫) সকাল ১০টায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে পানছড়ির সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া স্কয়ারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা দলিলুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা নুর মোহাম্মদ সঞ্চালিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র পানছড়ি কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ সভাপতি মোঃ জাকির হোসাইন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ আব্দুল খালেক, মুফতি মহিউদ্দিন, ইসলামী আন্দোলনের সভাপতি আবু বক্কর, সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।

বক্তরা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বক্তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরাইলের আক্রমণ নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করেছে।”

বক্তারা আরও বলেন, ইসরাইলের পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়ে বলেন, “বিশ্ববাসী যদি ইসরাইলের অব্যাহত বর্বরতা থামাতে না পারে, তবে আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে।”

এসময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোলিডারিটি শোক প্রস্তাব পাশ করেন এবং মানবাধিকার রক্ষায় সকলের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৩:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫