ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে গেলেন তোফায়েল আহমেদ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে

বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিয়মিত ফ্লাইটে ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদকে দিল্লি নেওয়া হয়। তাকে দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে।

উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার জামাতা ডা. তৌহিদুজ্জামান।

তিনি জানান, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়। তার শরীরের অবস্থা আগের চেয়েও ভালো বলেও জানান তিনি।

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
তোফায়েল আহমেদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। এ ছাড়াও মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন ছিলেন তিনি।

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। পাঁচবারের সংসদ সদস্য (এমপি) ও দুবারের মন্ত্রী তোফায়েল আহমেদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

প্রবীণ এই রাজনীতিবিদ সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন। তিনি বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তোফায়েল আহমেদ।

[irp]

উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে গেলেন তোফায়েল আহমেদ

আপডেট সময় : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১