ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনে দুবার বদলি এডিসি হারুন

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৫৫ বার পড়া হয়েছে

এক দিনে দুবার বদলি এডিসি হারুন। অন্যায়ের শাস্তি পাবেন এডিসি হারুন-স্বরাষ্ট্রমন্ত্রী। রমনা থেকে পিওএম উত্তর বিভাগে এডিসি হারুন। এডিসি হারুন দোষী হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে-ডিবির হারুন।ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে মারধরের জেরে এডিসি হারুনকে প্রত্যাহার।

আস্থা ডেস্কঃ

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে এক দিনে দুবার বদলি করা হয়েছে।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে তাঁকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে আরেক প্রজ্ঞাপনে এডিসি হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। আহতদের একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :

এক দিনে দুবার বদলি এডিসি হারুন

আপডেট সময় : ১০:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩