ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতা সাজিদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

Astha DESK
  • আপডেট সময় : ১১:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭১৮৩ বার পড়া হয়েছে

এনসিপি নেতা সাজিদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

আস্থা ডেস্কঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘুরতে এসে দুই সমন্বয়কের (এনসিপি নেতা) কাছে ছিনতাইয়ের শিকার হলেন হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের ৩ ভাই-বোন।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এসময় নগদ ২০ হাজার ৫শ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি কিশোরী মেয়েটির সাথে অশালীন আচরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ঘটনার সাথে জড়িত সমন্বয়ক সাজিদ ও মাহিনের বিরুদ্ধে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ছিনতাইয়ের শিকার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের বাদশা তার চাচতো ভাই বাবু এবং তার বোন এই ঘটনার পর চরম আতংকে রয়েছে।

ছিনতাই করা মোবাইল ফোনটি ফেরত দেয়ার অযুহাতে আবারো ৫ হাজার টাকা নিয়েছেন বলে জানান ভুক্তভোগী মোঃ বাদশা।

এদিকে সমন্বয়ক সাজিদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সাথে সখ্যাতা এবং উপদেষ্টার সাথে বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকায় তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

ইতিপূর্বে সাজিদ গংদের নানান অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

ট্যাগস :

এনসিপি নেতা সাজিদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ১১:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫