ওমানে নিহত ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে
- আপডেট সময় : ০২:২৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
ওমানে নিহত ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে
স্টাফ রিপোর্টারঃ
ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে রহস্যজনক মৃত্যু হওয়া ৪ প্রবাসী ভাইয়ের লাশ দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাশ এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে লাশ পরিবহন ও দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। রাতে ৪ ভাইয়ের লাশ নেওয়া হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। বুধবার সকালে জানাজা শেষে পারিবারিকভাবে তাদের দাফন করা হবে।
প্রসঙ্গ, গত ১৩ মে রাতে ওমানের আল মুলাদ্দাহ এলাকায় গাড়ির এসির বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মৃত্যু হয়। তাঁরা লালানগর ইউনিয়নের বন্দেরাজ পাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
দৈনিক আস্থা/এমএইচ















